আফগানিস্তান দখলের কয়েকদিন পরই তালেবান যোদ্ধাদের কাছ থেকে উত্তরাঞ্চলীয় প্রদেশ বাগলানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তিনটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে আফগানিস্তানের তালেবানবিরোধীরা।
শুক্রবার এ তিনটি জেলা দখল করে তারা।
তালেবানবিরোধীদের হামলায় বানো, দেহ সালেহ ও পুল-ই-হিসার তালেবানের হাতছাড়া হয়েছে।
এ খবর জানিয়েছে ভয়েস অব আমেরিকার।
হামলায় তালেবানের ১৫ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে বিরোধীরা।
এছাড়াও ১৫ জন তালেবান যোদ্ধা আহত হয়েছে বলে জানা যায়।