আফগানিস্তান থেকে ফিরলেন আরও ১৪৬ ভারতীয়

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে দ্বিতীয় দফায় আরও ১৪৬ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে।
এ নিয়ে মোট ৩৯২ জনকে ভারতে ফিরিয়ে আনা হলো।

রোববার টুইটারে কাতারের ভারতীয় দূতাবাস জানায়, ওই ১৪৬ জনকে প্রথমে দোহায় নিয়ে যাওয়া হয়। তারপর তাদের দোহা থেকে নিয়ে আসা হয় ভারতে।

আনন্দবাজারের খবরে বলা হয়, ফেরত আসাদের মধ্যে দুইজন আফগান সংসদ সদস্য ও তাদের পরিবার রয়েছে।
ওই দুই সংসদ সদস্যের নাম—আনারকলি হোনারিয়ার এবং নরেন্দ্র সিংহ খালসা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.