যেসব দেশে আশ্রয় নিচ্ছে আফগান শরণার্থীরা

প্রায় দুই দশক পর ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়ার পর দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে লোকজন।
এমন এক সময় দেশটিতে আবারও শরণার্থী সংকট শুরু হলো যখন ইতোমধ্যেই ২২ লাখ মানুষ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।
আর চলমান সংঘাত এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের ভেরতের গৃহহীন হয়ে পড়েছে ৩৫ লাখ মানুষ। খবর বিবিসির।

তালেবানরা গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়।
এরপর থেকেই মূলত দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়ে যায়।
প্রতিদিনই বিভিন্নভাবে দেশ ছাড়তে আফগানরা। তবে এই মুহূর্তে কত মানুষ দেশ ছাড়ছে তা বলা যাচ্ছে না।
প্রতিবেশী সব দেশের সঙ্গে সীমান্ত ক্রসিং এখন তালেবানদের নিয়ন্ত্রণে।
আর কেউ আফগান ছেড়ে যাক সেটাও চায় না তারা।
জানা গেছে, শুধুমাত্র ব্যবসায়ী বা যাদের ভ্রমণ করার বৈধ কাগজপত্র রয়েছে তারা সীমান্ত পার হতে পারছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.