বিশ্বের বহুল জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন-এর এক নারী কর্মী বারবার বাথরুমে যাওয়ায় চাকরিচ্যুত হয়েছেন।
সোমবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
আমাজন- তাদের কর্মক্ষেত্রে কঠোর নিয়মের জন্য আগে থেকেই আলোচনায়।
প্রতিষ্ঠানটির নিয়ম-কানুন মেনে চলা কর্মীদের জন্য অনেকটাই কঠিন।
তবে নিয়ম-নীতির জন্যই প্রতিষ্ঠানটি আজ বিশ্ব মহলে সাফল্যের শীর্ষে।
প্রতিবেদন থেকে জানা গেছে, চাকরি থেকে বরখাস্ত হওয়া মারিয়া আইরিস জেনিট অলিভেরো দাবি করেছেন, তিনি ‘ইরিটেবল বাওয়েল সিনড্রোম’-এ ভুগছেন।
এ কারণে তাকে দিনে ছয়বার বাথরুমে যেতে হবে।
গত বছর বিষয়টি তিনি ম্যানেজারকে অবহিত করেছিলেন এবং তার কাছে ডাক্তারের স্মরণাপন্ন হতে বলা হয়েছিল।
কিন্তু তিনি ডাক্তারের স্মরণাপন্ন হতে পারেননি এবং তাকে ২০২১ সালের জানুয়ারিতে সতর্ক করেছিলেন ম্যানেজার।
ডাক্তারি সার্টিফিকেট পাওয়ার জন্য পাঁচদিন সময় দেয়া হয়েছিল তাকে।
অলিভেরা তার সঙ্গে এমন বৈষম্যমূলক আচরণের জন্য আমাজনের বিরুদ্ধে মামলা করেছেন।