করো’নার উৎপত্তি নিয়ে অপরাজনীতি করছে যুক্তরাষ্ট্র

করোনার উত্পত্তি খোঁজার উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্র ‘অপরাজনীতি’ করছে বলে অভিযোগ করেছে চীন।
ভাইরাসটির উত্পত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রকাশের আগে এই মন্তব্য এসেছে বেইজিংয়ের পক্ষ থেকে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বুধবার জানান, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ভাইরাসের উত্পত্তির বিষয়ে গোপনীয় এই গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়।
এই প্রতিবেদনে এর আগে করোনা ভাইরাসের উত্পত্তি নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া বিভিন্ন তত্ত্বের মধ্যেকার ফারাক দূর করার চেষ্টা করা হয়েছে, যার মধ্যে একসময় বাতিল করা চীনের পরীক্ষাগারের দুর্ঘটনার তত্ত্বও রয়েছে।

এই প্রতিবেদনের জবাবে বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফু কং বলেন, ‘চীনকে বলির পাঁঠা বানানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ধোয়া তুলসীপাতা হয়ে যাবে না।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.