অস্ট্রেলিয়ার পরাজয়ে ‘শিক্ষা’ নিয়েছে নিউজিল্যান্ড

বাংলাদেশের মাটিতে হওয়া সবশেষ টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল মাত্র ১৩১ রান।
পুরো সিরিজের দশ ইনিংসে একবারও ১৩১ রানের বেশি করতে পারেনি কোনো দল।
উইকেটের নিচু হয়ে যাওয়া ধীরগতির কারণে বোলারদের স্লোয়ারের বিপক্ষে ব্যাটসম্যানদের দিতে হয়েছে কঠিন পরীক্ষা।

সেই পরীক্ষায় বিশাল ব্যবধানে জয়ী বোলাররাই।
দলের দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা স্লোয়ারের মায়াজালে নাচিয়েছেন অসি ব্যাটসম্যানদের আর ঘূর্ণিজালে তাদের আটকেছেন সাকিব আল হাসান, নাসুম আহমেদরা।
অসি স্পিনার অ্যাশটন অ্যাগার, মিচেল সুয়েপসনরাও ছিলেন দুর্দান্ত।

এই সিরিজে উইকেটের এমন চরিত্র ও বোলারদের আধিপত্য দেখে শিক্ষা নিয়েছে নিউজিল্যান্ড। সমান ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার আগে নিজেদের দেশে ধীরগতির উইকেটে খেলার অভিজ্ঞতা নিয়েছে তারা।
সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে ভিন্নভাবে বোলিংয়ের পরিকল্পনা কিউইদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.