আসেল ও তার আরও অনেক আন্তর্জাতিক টিমের সদস্য এখন লুকিয়ে আছেন।
আসেল তার আসল নাম নয়।
কাবুলে ইতোমধ্যেই তালেবান সদস্যরা আফগানিস্তানের নারী ক্রিকেট টিমের সদস্যদের খুঁজতে তাদের বাড়ি গেছে।
আসেল বলেন, যেসব নারীরা ক্রিকেট বা অন্য খেলাধুলায় জড়িত ছিল তারা কেউ এখন আর নিরাপদ নয়। কাবুলের পরিস্থিতি খুবই খারাপ।
তিনি বলেন, হোয়াটসঅ্যাপে আমাদের একটি গ্রুপ রয়েছে। প্রতি রাতে আমরা সেখানে আমাদের সমস্যা নিয়ে কথা বলি এবং কি করা যায় তা নিয়ে পরিকল্পনা করি। আমরা সবাই হতাশ।
আগস্ট মাসের মাঝামাঝি তালেবানরা কাবুলে প্রবেশ করার পর থেকে খুব একটা বাসা থেকে বের হন না আসেল।
লুকিয়ে রেখেছেন নিজের ক্রিকেটের সামগ্রীও। শহরে তার টিমের একজন সদস্য হামলার শিকার হয়েছিল বলেও জানান তিনি।
আসেল বলেন, আমরা যে গ্রামে ক্রিকেট খেলতাম সেখানকার কিছু লোক যারা তাদের চিনতো, তারা এখন তালেবানদের সঙ্গে কাজ করছে।
যখন তালেবানরা এলো এবং কাবুল দখল করে নিলো; তারা আমাদের এই বলে হুমকি দিলো যে, তোমরা আবারও ক্রিকেট খেললে আমরা আসতে পারি এবং তোমাদের হত্যা করতে পারি।