গ্রীষ্মকালীন দল বদলের একদম শেষ মুহূর্তে য়্যুভেন্তাস ছেড়ে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান রোনালদো।
রোনালদো এভাবে চলে যাওয়ায় অভিযোগের পাশাপাশি অনেকটা দুঃখও প্রকাশ করেছেন ব্রিও ও তাসিনার্দি।
কারণ তারা জানেন, রোনালদোর মতো অমন গোলমেশিন পাওয়া সোজা কথা নয়।
টুট্টো স্পোর্টসের সঙ্গে তাসিনার্দি বলেছেন, ‘রোনালদো এভাবে ক্লাব না ছাড়লেও পারতো। ম্যাসিমিলিয়ানো আলেগ্রি যখন এম্পোলির বিপক্ষে খেলার জন্য দল নিয়ে রওনা দিচ্ছে তখন রোনালদো ব্যক্তিগত বিমানে করে তুরিন ছেড়েছে।
এটা ঠিক হয়নি, তার বিদায়টা আরও সুন্দরভাবে হতে পারত।
অন্তত সমর্থকরা তার কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় কথাটা শুনতে পারত। এটা তাদের প্রাপ্য।’
ব্রিও বলেন, ‘তিন বছর ধরে যে সমর্থকেরা রোনালদোকে আদর্শ মেনেছেন, সে সমর্থকদের অসম্মান করেছে সে, অসম্মান করেছে তুরিনের ক্লাবটিকেও।
য়্যুভেন্তাসের আরও সম্মান প্রাপ্য ছিল।
রোনালদো এভাবে ক্লাবটাকে উপেক্ষা করবে, এটা আশা করিনি।
ওর দিক থেকে এটা ভালো কিছু হলো না।
ক্রিস্টিয়ানো দারুণ একজন পেশাদার, কিন্তু ওর অন্যভাবে বিদায় নেওয়া উচিত ছিল।’