আফগানিস্তানের খবর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রকাশ না করার নির্দেশ

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলিমদের নিয়ে কথা বলার অধিকার রয়েছে বলে তালেবান দাবি করার পরেই নড়েচড়ে বসেছে জম্মু-কাশ্মীরের প্রশাসন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তালেবান তথা আফগানিস্তানের ব্যাপারে কোনও কিছু লেখা যাবে না।

তালেবান কাশ্মীর ইস্যুতে বক্তব্য দেওয়ার আগে থেকেই অবশ্য জম্মু-কাশ্মীরের প্রশাসন আফগানিস্তানের পরিস্থিতির উপর কড়া নজর রাখছিল।
গত ১৫ আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গানি যখন দেশ ছাড়েন, কাশ্মীরের সংবাদমাধ্যমগুলো সেই খবর প্রথম পৃষ্ঠায় প্রকাশ করেছিল।

তবে এর পরের দিনই তথ্য অধিদফতর থেকে পত্রিকার সম্পাদকদের ডেকে বলে দেওয়া হয়, তালেবান কিংবা আফগানিস্তানের প্রসঙ্গে কোনও খবর যদি তারা প্রকাশ করেন, তাহলে সরকারি বিজ্ঞাপন পাবেন না।
স্থানীয় একটি উর্দু পত্রিকার সম্পাদক জানিয়েছেন, তথ্য অধিদফতর থেকে আমাদের ডেকে পাঠানো হয়েছিল।
নির্দেশ দেওয়া হয়েছে, আফগানিস্তান নিয়ে কোনও কিছু লেখা যাবে না। লিখলে সরকারি বিজ্ঞাপন মিলবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.