ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ঘটে যাওয়া ঘটনাটিকে পাগলাটে বলে মন্তব্য করেছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো।
তার মতে খেলার মাঠে যে ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত এবং মূর্খের মতো আচরণ হয়েছে।
তবে এ কারণে কাউকে এককভাবে দোষারোপ করবে না ফিফা, জানিয়েছেন ইনফান্তিনো।
বরং কোভিডের কারণে আসছে সময়ে এ সমস্ত চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করা যাবে, সেটা নিয়েই ভাবছেন তিনি।
সাও পাওলোর ঘটনার কেটে গেছে ২৪ ঘণ্টা। কিন্তু পুরো ফুটবল দুনিয়ায় এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে কনমেবল অঞ্চলের বাতিল হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি।
ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় যোগ দিয়ে, এ নিয়ে কথা বলেছেন ফিফা প্রেসিডেন্ট নিজেও।