জনগণের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গনি

আফগান জনগণের কাছে ক্ষমা চেয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি।
বলেছেন, রক্তপাত এড়াতে এবং আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্যই এ পদক্ষেপ নিয়েছেন।
বুধবার (৮ সেপ্টেম্বর) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
খবর প্রকাশ করেছে আল-জাজিরা ও এনডিটিভি।

গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করে।
ঠিক একইদিন সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান আশরাফ গনি।
যার ফলে কোনো ধরনের রক্তপাত এবং প্রতিরোধ ছাড়াই ক্ষমতা দখল করতে সক্ষম হয় তালেবান। অভিযোগ উঠেছে, পালানোর সময় বিপুল পরিমাণ নগদ অর্থ সঙ্গে করে নিয়ে যান সাবেক প্রেসিডেন্ট। তবে তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.