কানাডায় প্রতি মাসে ভ্যাকসিন লটারি, ১ মিলিয়ন ডলার পুরষ্কার

কানাডায় বর্তমানে নাগরিক ৬৭.৭৬% পুরোপুরি ভ্যাকসিন নিয়েছে এবং এক ডোজ নিয়েছে ৭৪%। বাকীদেরকে উদ্ভূত করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

এরমধ্যে অ্যালবার্টা প্রদেশ ঘোষণা দিয়েছে যে, যারা উভয় ডোজ নিয়েছেন, প্রতি মাসে লটারির মাধ্যমে তাদের মধ্যে একজন করে ১ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে।
শুধু ঘোষণাই নয়; ইতিমধ্যে তা কার্যকর হয়েছে এবং দুই ব্যক্তি পুরস্কৃত হয়েছেন।
সিবিসি থেকে এই খবর জানা যায়।

আগস্ট মাসের প্রথম লটারি বিজয়ী হলেন ল্যাংডনের একজন অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ ট্রেসি ম্যাকিভর এবং সেপ্টেম্বর মাসে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন এ্যামি জি’স নামে ক্যালগারি শহরের এক ভদ্র মহিলা।
অ্যালবার্টার প্রিমিয়ার জন কেনি উভয়কেই ভিডিও কলে অভিনন্দন জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.