লিওনেল মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

আরও একবার জাতীয় দলের হয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
ক্লাব ফুটবলে হিরো আর আন্তর্জাতিকে জিরো-র তকমাটা আরও একবার অমূলক প্রমাণ করলেন তিনি। একা হাতে জাদুকরী পারফরম্যান্সে জয় এনে দিলেন দলকে।

দীর্ঘ ১৮ মাস পর দর্শক ফিরেছে আর্জেন্টিনার মাঠে। সেই দর্শকদের উন্মাতাল করে দিয়ে পরপর তিনবার গোল করেছেন মেসি।
অধিনায়কের হ্যাটট্রিকের সুবাদেই বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের নবম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে আলবিসেলেস্তেরা।
এখন শুধু বাকি রয়েছে ব্রাজিলের বিপক্ষে স্থগিত থাকা অষ্টম ম্যাচটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.