‘জানি না, সম্মান পেতে আর কী করতে হবে’

ব্রাজিল জাতীয় দলের হয়ে বরাবরই উজ্জ্বল পারফরম্যান্স নেইমার জুনিয়রের।
ক্লাব ফুটবলের তুলনায় জাতীয় দলেই বেশি স্বপ্রতিভ থাকেন তিনি। তবু ব্রাজিলের মানুষের কাছ থেকে খুব একটা সম্মান পান না তিনি।
চুন থেকে পাস খসলেই শুরু হয় সমালোচনার ঝড়।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে নেইমারের জাদুকরী পারফরম্যান্সে পেরুর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল।
দলের জয়ে এক এসিস্ট ও এক গোল করেছেন নেইমার। কিন্তু এরপরও যেন ঠিক মনে আনন্দ নেই নেইমারের।

কেননা নিজ দেশের মানুষের কাছ থেকেই পাচ্ছেন না যথাযথ সম্মান।
তাই রাখঢাক না রেখে সরাসরিই নিজের রাগ উগরে দিয়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন। পেরুকে হারানোর পর সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমি জানি না, এই জার্সি গায়ে আর কী করতে হবে সমর্থকদের সম্মান পাওয়ার জন্য।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.