নারীরা মন্ত্রী হতে পারবে না, তাদের কাজ সন্তান জন্ম দেওয়া বলে মন্তব্য করেছেন তালেবানের মূখপাত্র সাঈদ জাকরুল্লাহ হাশিমি।
স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান মুখপাত্রের এমন মন্তব্যের পর অনেকেই ধারণা করছেন, কাবুল দখলের পর কট্টরপন্থী গোষ্ঠীটি এবার যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল, সেটি সম্পূর্ণ মিথ্যা।
তারা আবারও পূর্বের শাসনামলের (১৯৯৬-২০০১ সাল) মতো কঠোর শরিয়াহ আইন বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।
নারীরা মন্ত্রীসভায় নাই কেন, এমন এক প্রশ্নের জবাবে সাঈদ জাকরুল্লাহ হাশিমি বলেন, ‘একজন নারী মন্ত্রী হতে পারে না।
এটি এমন যে আপনি তার ঘাড়ে কিছু একটা রেখেছেন, যেটি তার বহন করার ক্ষমতা নেই।
নারীদের মন্ত্রীসভায় থাকার প্রয়োজন নেই। তাদের কাজ সন্তান জন্ম দেওয়া।
যারা আন্দোলন করছেন তারা আফগানিস্তানের সব নারীদের প্রতিনিধিত্ব করে না।’