আফগান নারীরা তালেবানের চাপিয়ে দেওয়া কালো পোশাকে নয়, নিজেদের ঐতিহ্যবাহী রঙিন পোশাকে উজ্জ্বল থাকতে চায়।
তাই নিজেদের ঐতিহ্যবাহী রঙিন পোশাক পড়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার মাধ্যমে এক প্রকার প্রতিবাদ ভাষা প্রকাশ করছেন তারা।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ প্রতিবেদনে জানায় আফগান ওইসব নারীরা নিজেদের রঙিন ঐতিহ্যবাহী এসব পোশাকের ছবি পোস্ট করার মাধ্যমে ‘গৌরবময় আফগান সংস্কৃতি’ সম্পর্কে বিশ্বকে জানানোর চেষ্টা করছে।
আফগান তরুণ মানবাধিকারকর্মী ওয়াযমা সেইল বলেন, তিনি অনলাইনে আফগান নারীদের একটি ছবি দেখে ভীষণ শঙ্কিত হয়েছেন, ছবিটিতে কাবুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কালো বোরখা ও নিকাবে আবৃত হয়ে তালেবান শাসনের প্রতি সমর্থন প্রকাশ করছিলেন।