ভারতে ফের চোখ রাঙাচ্ছে ক’রোনা

করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও নাকাল।
পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু।
চলতি সপ্তাহের শুরু থেকে সারা বিশ্বে সংক্রমণ ও মৃত্যু ওঠানামা করছে।
এর মধ্যে কয়েক দিন ধরে শঙ্কা বাড়ছে ভারতে।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে পরপর তিন দিন ৩০ হাজার ছাড়াল দৈনিক করোনা সংক্রমণ।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৬২ জন, যা শুক্রবারের তুলনায় প্রায় এক হাজার বেশি।
সব মিলিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৩৯০। সংক্রমণ বৃদ্ধিতে গত ২৪ ঘণ্টায় বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা।
প্রায় দেড় হাজার বেড়ে সক্রিয় রোগীর সংখ্যা হলো ৩ লাখ ৪০ হাজার ৬৩৯।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.