‘যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া মিথ্যা বলছে’

নিরাপত্তাবিষয়ক পারমাণবিক সাবমেরিন বিক্রির চুক্তিকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ তুললেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ইয়েভস লি দ্রিয়ান। এর আগে চুক্তির প্রতিবাদে স্থানীয় সময় গত শুক্রবার যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় নিযুক্ত নিজ দেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ফ্রান্স।

স্থানীয় সময় শনিবার টেলিভিশন চ্যানেল ফ্রান্স-২-কে দেওয়া এক সাক্ষাতকারে অভিযোগ করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা চুক্তির মাধ্যমে দেশ দুটি ফ্রান্সের সঙ্গে বিশ্বাসভঙ্গ ও অপমান’জনক আচরণ করেছে।

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে নতুন একটি ত্রিদে’শীয় জোট গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মূলত চীনের প্রভাব মোকাবিলা করতেই মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যকে নিয়ে এ জোট।
নতুন এই জোটের নাম দেওয়া হয়েছে এইউকেইউএস।
মূলত ওই জোটের কারণেই ক্ষেপেছে ফ্রান্স।
এই চুক্তির অধীনে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিনের প্রযুক্তি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.