আইপিএলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা ভিরাট কোহলির

গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ভিরাট কোহলি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেবেন না তিনি।
এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটেও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

রোববার আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরুর দিন এক ভিডিওবার্তায় আগামী মৌসুম থেকে অধিনায়কত্ব না করার কথা জানিয়েছেন ভিরাট কোহলি।
তবে যতদিন আইপিএলে খেলবেন, ব্যাঙ্গালুরুতেই খেলার অঙ্গীকার করেছেন টুর্নামেন্টের ইতিহাসের এ সফলতম ব্যাটসম্যান।

ভিডিওবার্তায় কোহলি বলেছেন, ‘আজ (রোববার) সন্ধ্যায় সতীর্থদের সঙ্গে কথা বলেছি। টুর্নামেন্টের দ্বিতীয় লেগ শুরুর আগে সবাইকে জানাতে চাই, আইপিএলে এটাই ব্যাঙ্গালুরর অধিনায়ক হিসেবে আমার শেষ আসর হতে যাচ্ছে।বেশ কিছু দিন ধরেই এটা আমার ভাবনায় ছিল।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.