পুনরায় কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় জাস্টিন ট্রুডোকে নিউ ইয়র্ক থেকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
কানাডার হাউস অব কমন্সে ৩৩৮টি আসনের বিপরীতে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭০টি আসনের প্রয়োজন।
জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি ১৫৮টি আসন নিয়ে আবারও মাইনরিটি সরকার গঠন করছেন।
গত ১৫ আগস্ট সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী জাতীয় নির্বাচনের ডাক দিয়েছিলেন ট্রুডো।
তবে নির্বাচনকে বিরোধীদল ও কানাডিয়ানরা ভালোভাবে নেননি।
তীব্র সমালোচনার মুখে পড়ছিলেন প্রধানমন্ত্রী।