বিদেশে পুতিনের প্রেমিকার বিলাসবহুল ফ্ল্যাট

২০০৩ সালের সেপ্টেম্বরে মোনাকোয় একটি গোপন লেনদেন হয়েছিল।
একটি বিলাবহুল ফ্ল্যাটের হাতবদল হয়। চুক্তিতে সই করেছিল একটি স্থানীয় নোটারি।
এতে ৩৬ লাখ ইউরোর বিনিময়ে ক্রেতা পেয়েছিলেন মন্টে কার্লো স্টার কমপ্লেক্সের চতুর্থ তলায় ঝকঝকে একটি ফ্ল্যাট, দুটি পার্কিং স্পেস, একটি স্টোররুম ও সুইমিং পুল ব্যবহারের সুযোগ।

ফ্ল্যাটটির বারান্দায় দাঁড়ালেই চোখে পড়বে মোনাকোর অনন্য সামুদ্রিক দৃশ্য, কখনো সারি সারি সুপার ইয়ট।
ভবনের নিরাপত্তা এতটাই কড়া যে কোনো পর্যটক বাসিন্দাদের বিরক্ত করতে পারবেন না।

তবে ফ্ল্যাটের ক্রেতার পরিচয় ছিল গোপন।
ক্রয়চুক্তিতে মালিক দেখানো হয়েছিল একটি অফশোর কোম্পানিকে, যা নিবন্ধিত ছিল ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে।
বাইরে থেকে দেখলে এ ঘটনায় রাশিয়ার যোগসূত্র খুঁজে পাওয়া মুশকিল, তবে আসল ক্রেতার পরিচয় লুকানো ছিল আরও গভীরে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.