ব্রিজের নিচে আটকা পড়েছে প্লেন

সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ওভারব্রিজের নিচে আটকা পড়েছে একটি প্লেন।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।
একটি ওভার ব্রিজের নিচে আটকা পড়ে থাকতে দেখা গেছে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন।

এক সাংবাদিক এই ভিডিওটি টুইট করেছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, এয়ার ইন্ডিয়ার পরিত্যক্ত ওই প্লেনটি হাইওয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
কিন্তু প্লেনের উচ্চতার এটি ওভারব্রিজের সঙ্গে আটকে যায়।
সে সময় এর পাশ দিয়ে গাড়ি চলতে দেখা গেছে। এই ভিডিও দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে।

 

জানা গেছে, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি এখন আর ওই সংস্থার নেই।
এটি বিক্রি করে দেওয়া হয়েছে।
গতকাল রাতে নতুন মালিক বিমানটি নিয়ে যাওয়ার সময় এটি ব্রিজের সঙ্গে আটকে যায়।

দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, বিমানটি এখন আর দিল্লি বিমানবন্দরের অন্তর্গত নয় এবং চালক এটি পরিবহনের সময় ভুল করে থাকতে পারেন যে কারণে এমন ঘটনা ঘটেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.