‘তালেবানের সঙ্গে আলোচনা প্রাণবন্ত এবং পেশাদার’

গত আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর এই প্রথম তাদের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র।
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তালেবান ও মার্কিন সিনিয়র কর্মকর্তাদের মধ্যকার এই বৈঠককে প্রাণবন্ত এবং পেশাদার বলে আখ্যায়িত করেছে ওয়াশিংটন।
খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তালেবানদের তাদের কথায় নয়, বরং কাজ দ্বারা বিচার করা হবে।

বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল- নিরাপত্তা, সন্ত্রাসবাদ উদ্বেগ এবং আফগানিস্তানে এখনো রয়ে যাওয়া মার্কিন নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তন।
এছাড়া অন্যান্য বিদেশি নাগরিক ও আফগান, যারা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছে।
পাশাপাশি আফগান সমাজের সকল ক্ষেত্রে নারী ও মেয়েদের অর্থপূর্ণ অংশগ্রহণসহ মানবাধিকার ইস্যু নিয়েও আলোচনা করেছেন মার্কিন প্রতিনিধিরা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.