আজ বিশ্বকাপের উদ্ধোধনী দিনেই নামছে বাংলাদেশ

স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির মধ্যকার লড়াই দিয়ে রোববার বিকেলে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের।
রাতে স্কটল্যান্ডের বিপক্ষে মূল পর্বে ওঠার লড়াইয়ে টাইগাররাও শুরু করবে বিশ্বকাপ মিশন।
দুটো খেলাই হবে ওমানের মাস্কাটের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে।

মাঠে গড়াচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ।
বিকেল চারটায় শুরু সেই মহাযজ্ঞ।
ওমানের রাজধানীতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ওমান ও প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনি।

তবে ১৬ কোটি বাঙালি তাকিয়ে থাকবে রাত ৮টার ম্যাচে।
দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে একই মাঠে নামবে বাংলাদেশ ও স্কটল্যান্ড।
প্রস্তুতির দুটি ম্যাচ জয় দিয়ে রাঙিয়ে উৎফুল্ল স্কটিশরা।
বাংলাদেশ যেখানে দুটিতেই হেরেছে। তবে শক্তির বিচারে এক ধাপ এগিয়েই থাকবে টাইগাররা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.