ভারতে পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রিয় প্রেমিকার সঙ্গে দেখা করতে আসতেন এক ইলেকট্রিশিয়ান।
ভালোবাসার মানুষের সঙ্গে সাক্ষাতের জন্যই গ্রামের বিদ্যুৎ বন্ধ রাখতেন প্রেমিক।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর ওই ইলেকট্রিশিয়ানকে মারধর করেছে স্থানীয়রা।
একই সঙ্গে প্রেমিকার সঙ্গে তার বিয়েও পড়িয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি ভারতের বিহার রাজ্যের পুর্নিয়া জেলার গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
সংবাদে বলা হয়, ওই গ্রামে প্রতিদিন সন্ধ্যার একটি নির্দিষ্ট সময়ে ২ থেকে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকত না।
এতে গ্রামটি পুরোপুরি অন্ধকারে ডুবে যেত।
ঘনঘন বিদ্যুৎ যাওয়া নিয়ে সন্দেহ হলে গ্রামবাসীর দাবির মুখে এ নিয়ে তদন্ত শুরু হয়। ওই তদন্তে বেরিয়ে আসে, প্রিয় প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্যই বিদ্যুৎ বন্ধ রাখতেন এক ইলেকট্রিশিয়ান।
পরে এই সুযোগেই গ্রামটিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতেন তিনি।