সংবাদ সম্মেলনে মেজাজ হারালেন সাকিব আল হাসান

কোনো রাখঢাক না রেখেই কথা বলতে ভালোবাসেন সাকিব আল হাসান।
নিজের সেই চিরচেনা রূপ গতকাল আরেকবার দেখালেন দেশসেরা এই অলরাউন্ডার।

ওমানের বিপক্ষে ম্যাচ শেষ করে সংবাদ সম্মেলনে সাকিবের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, পরের রাউন্ডে ওঠার পথ আবার খুলে যাওয়ায় বাংলাদেশ দলের এখন লক্ষ্যটা এখন কি? সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে যেন বিরক্তি ধরল সাকিবের কণ্ঠে।
হাসির ছলে তিনি দিলেন কাটা জবাব, ‘আমাদের স্বপ্নের কথা তো আমরা বলেই এসেছি। আর স্বপ্ন কি প্রতিদিন পরিবর্তন হয় নাকি?’

ব্যাট হাতে ৪২ এবং বল হাতে ৩ উইকেট নিয়ে ওমানকে হারানোর নায়ক সাকিব এমন প্রশ্নে যে মেজাজ হারিয়েছেন, তার বলা পরের কথাগুলোতেই বোঝা গেল বিষয়টি, ‘প্রথম আমাদের লক্ষ্য পরবর্তী স্টেজে কোয়ালিফাই করা।
এরপর সেমিফাইনাল খেলা।
আমরা যখন দেশ থেকে আসি, তখন তো আমাদের একটা বড় স্বপ্ন নিয়ে আসতে হবে। যদি বলেই আসি সব ম্যাচ হারব, আমরা হারতে যাচ্ছি, আপনার কি সেটা খুশি মনে নেবেন? মেনে নিলে পরের বার এটাই করব।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.