তামিম ইকবালের মতো আরও একজন টাইগার ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চাননি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার ওমানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
ইনজুরি ও দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে থাকার কারণে এবারের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেন বাংলাদেশের সেরা ওপেনার ও একাধারে সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।
এবার যখন স্কটল্যান্ডের বিপক্ষে হারে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন টালমাটাল তখনই পাপন দিলেন বিস্ফোরক তথ্য।
যদিও সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেননি বিসিবি বস।