মোদীর ১০০ কোটি টিকা দেওয়ার দাবি মিথ্যা

ভারতে মোট ১০০ কোটি টিকা দেওয়া হয়েছে ২১ অক্টোবর, এরপরই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে বলেছিলেন, ‘কোভিডের বিরুদ্ধে লড়াইতে আরও শক্তিশালী হলো ভারত। ’

তবে ১০০ কোটি টিকা দেওয়ার দাবি মিথ্যা বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্র মুক্তমঞ্চে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মমতা বলেন, ‘বলা হচ্ছে, ১০০ কোটি টিকাকরণ হয়ে গিয়েছে।
ভারতে মোট জনসংখ্যা ১৩০ কোটি।

কীভাবে ১০০ কোটি মানুষকে টিকাকরণ হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।
এখন পর্যন্ত ভারতে ২৯ কোটি ৫২ লাখ মানুষ টিকার দুটি করে ডোজ পেয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.