শাহরুখের ছেলে আরিয়ানের জন্য লড়বেন নতুন আইনজীবী

মাদক মামলায় গ্রেফতারের পর বহুবার জামিন আবেদন না মঞ্জুর হয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের।
২৩ দিন ধরে মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্ধী ২৩ বছর বয়সী শাহরুখের ছেলে।

জামিন চেয়ে এবার মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরিয়ান।
আজ তার জামিনের মামলার প্রথম শুনানি। আর মুম্বাই হাইকোর্টে মানশিন্ডে নয়, আরিয়ানের হয়ে সাওয়াল জবাব করতে দেখা যাবে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এবং বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগিকে।
বিচারপতি নীতীন সাম্বরের সিঙ্গেল বেঞ্চের কাছে আজ দুই পক্ষই নিজেদের সমর্থনে বক্তব্য পেশ করবে।

ম্যাজিস্ট্রেট ও সেশন কোর্টে আরিয়ানের জামিনের আবেদন খারিজ হওয়া মামলায় তার হয়ে লড়েছিলেন মানশিন্ডে।
আরিয়ানের জামিন না-হওয়া নিয়ে দেশের বড় একটা অংশ ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে। আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.