বাণিজ্যিক বিমানের চাহিদা আর সরবরাহের তুঙ্গে এখন ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস।
বছরের প্রথম ৯ মাসে ৩০০ কোটি ডলার মুনাফা করেছে এই প্রতিষ্ঠান।
যেখানে ২০২০ সালের একই সময়ে এই প্রতিষ্ঠানের লোকসান হয়েছিল প্রায় ২৫০ কোটি ডলার।
মূলত এই তিন প্রান্তিকে এয়ারবাসের এ ৩২০ মডেলের বিমানের বিক্রি বেড়েছে প্রত্যাশার চেয়েও বেশি।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৪২৪টি বাণিজ্যিক বিমান সরবরাহ করেছে এয়ারবাস।
২০২০ সালের পুরোটায় এ সংখ্যা ছিল ৩৪১টি। এখনো প্রতিষ্ঠানটির আরও ৬ হাজার ৮৯৪টি বিমানের ক্রয়াদেশ আছে।
চলতি বছরই কোম্পানিটির অর্ডার বাতিল হয়েছে ১৩৭টি, বিমানের নতুন ক্রয়াদেশ পেয়েছে ১৩৩ টি।
আরও খবর