ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ

বাংলাদেশের আমন্ত্রণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

শনিবার সন্ধ্যায় ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, তিনদিনের সফরে আগামী ১৫ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে ভারতের রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতি হওয়ার পর এটিই হবে তার প্রথম বাংলাদেশ সফর। সফর ঘিরে এরই মধ্যে দু’দেশের মধ্যে প্রস্তুতি চলছে।
এ নিয়ে এ সপ্তাহে দু’দেশের কূটনীতিকদের মধ্যে দিল্লিতে আলোচনা হয়েছে।

সূত্র জানায়, এরই মধ্যে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন।
তবে আনুষ্ঠানিকভাবে এখনো তার ঢাকা সফরের বিষয়টি ঘোষণা করা হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.