‘সেই দুইটি ম্যাচ জিতলে গল্পটা ভিন্ন হতো’

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে বাংলাদেশ দলের।
ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে এলেও, এই পর্বে একে একে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

সুপার টুয়েলভের চার ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বেশ ভালো সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ।
কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে ও ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের ব্যবধানটা মাত্র ৩ রানের।

বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে সেই দুই ম্যাচের আক্ষেপ বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠে।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এটা খুবই হতাশার। তবে আমরা দুইটি ম্যাচ জিততে পারতাম। সেই দুইটি ম্যাচ জিততে পারলে গল্পটা ভিন্ন হতো।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.