অন্তর্বাস পরে মঙ্গলসূত্রের বিজ্ঞাপন, সরাতে হলো হুমকিতে

বিজেপির মন্ত্রীর হুমকিতে অবশেষে ‘বিতর্কিত’ ‘অশ্লীল’ বিজ্ঞাপন সরাতে হলো ভারতের পশ্চিমবঙ্গের পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়কে।

পোশাক শিল্পী সব্যসাচী ইনস্টাগ্রামে নিজের তৈরি করা মঙ্গলসূত্রের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন।

সেই বিজ্ঞাপনে মডেলদের পোশাক নিয়েই তোলা হয় আপত্তি।
বিজ্ঞাপনে অন্তর্বাস পরে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় মডেলদের।
তাদের গলায় মঙ্গলসূত্র। বিজ্ঞাপনে সমলিঙ্গের ‌যুগলকেও দেখা যায়।
এসব কারণেই বিজ্ঞাপনটিকে ‘অশ্লীল’ বলে আক্রমণ করে গেরুয়া শিবির।
ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের হুমকি ঘটনাকে আরও উত্তপ্ত করে তোলে।
তিনি সব্যসাচীকে হুমকি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিজ্ঞাপন না সরালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

হুমকি পেয়ে বিজ্ঞাপন মুছে ফেলেন সব্যসাচী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.