বিদ্রোহীদের তান্ডব: ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

ইথিওপিয়ায় পুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
তাইগ্রের বিদ্রোহীদের আমহারা অঞ্চলের দুটি এলাকা দখলে নেওয়ার দাবি করার পর রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়ার শঙ্কায় এ ঘোষণা দেয় দেশটির সরকার।
সরকারের পক্ষ থেকে জনসাধারণকে রাজধানী রক্ষায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ছয় মাসের জন্য জরুরি অবস্থা কার্যকর করেছে দেশটির সরকার।
ফলে রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল ও পণ্য পরিবহন কার্যত অচল হয়ে পড়েছে। সামরিক বাহিনী যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সেসব এলাকায় কারফিউ জারি রয়েছে।
ঘর থেকে বের হলেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে দেশটির নাগরিকরা।
কথিত সন্ত্রাসীদের সঙ্গে কারো সম্পৃক্ততার সন্দেহ হলে সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

ইথিওপিয়া সরকার এক ঘোষণায় জরুরি অবস্থা জারির কারণ হিসাবে জানিয়েছে, সন্ত্রাসী তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট ( টিটিএলএফ) গ্রুপের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা সরকারের দায়িত্ব।
উত্তরাঞ্চলীয় তাইগ্রে অঞ্চলের বিদ্রোহীদের সঙ্গে গত এক বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে ইথিওপিয়ার সরকারি বাহিনী।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম স্থানীয় সময় মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.