এডিবিকে ১০০ মিলিয়ন ডলার জরিমানা দিলো পাকিস্তান

নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করতে না পেরে গত ১৫ বছরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলারের বেশি জরিমানা দিতে হয়েছে পাকিস্তানকে।
এটিকে ‘খারাপ শাসনের’ আদর্শ উদাহরণ উল্লেখ করে বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ বলেছে, ২০০৬ সাল থেকে দেশটিতে ক্ষমতায় থাকা বিভিন্ন সরকারের অদক্ষতার কারণে কষ্টার্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে মোটা অংকের অর্থ গচ্চা গেছে।

পাকিস্তানের নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, স্বাক্ষরিত প্রকল্পগুলোতে প্রতিশ্রুতি চার্জ হিসেবে ০.১৫ শতাংশ অর্থ কাটে এডিবি।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো যদি নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হয় এবং নির্ধারিত অর্থ খরচ না হয়, তাহলে এডিবি’কে ওই জরিমানা দিতে হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.