রবি শাস্ত্রীকে সরিয়ে ভারতীয় দলের কোচ হচ্ছেন সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।
বুধবার ভারত বনাম আফগানিস্তান ম্যাচ চলাকালীনই টুইট করে রাহুলের নাম ঘোষণা করে বিসিসিআই।
এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘ বুধবার সুলক্ষণা নায়েক ও আর পি সিংহর উপদেষ্টা কমিটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ হিসাবে নির্বাচিত করেছে। বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সফর থেকে দলের দায়িত্ব নেবেন তিনি।’
গত ২৬ অক্টোবর ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেন দ্রাবিড়।
এদিকে হেড কোচের নাম ঘোষণা করলেও কোহলিদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের নাম এখনো ঘোষণা করেনি বোর্ড।