ব্যালন ডি’অর জিততে চলেছেন লিওনেল মেসিই

ফুটবল বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৯ নভেম্বর জানা যাবে কে হতে যাচ্ছেন এবারের বিজয়ী।
তবে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই বিজয়ীর নাম প্রকাশ করে নিত্যনতুন খবর ফাঁস হচ্ছে।
প্রথমে জানা গিয়েছিল, এবারের ব্যালন ডি’অরের জন্য সবচেয়ে বেশি আলোচিত লিওনেল মেসিকে টপকে সম্মানজনক এই স্বীকৃতি যাচ্ছে বায়ার্ন মিউনিখের পোলিস স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কির ঝুলিতে।

তবে এরপরই তার ঠিক উল্টো খবরই ফাঁস হলো। সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলোতে।
যেখানে দেখা যায়, একটা মোবাইলে তোলা ছবি, আর প্রিন্ট করা কিছু ডকুমেন্ট।
সে নথিতে ব্যালন ডি’অর বিজয়ীর নাম লেখা রয়েছে। তিনি আর কেউ নন, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.