পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব আল হাসান

ইনজুরিতে সাকিব আল হাসানের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল আগেভাগেই। খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুটো ম্যাচ। এখন ঘরের মাঠে পাকিস্তান সিরিজে সাকিবের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে।
আজ দুবাইয়ে বিমানবন্দরে দেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

সেখানে সাকিবের চোট নিয়ে তিনি বলেন, ‘সে (সাকিব) গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছে। সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। তখন সে টেস্ট খেলতে পারবে বলে আশা করি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.