পাকিস্তান নিয়ে পোস্ট মুছলেন শাহরিয়ার নাফীস

সাবেক অধিনায়ক এবং বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস সোশ্যাল সাইটে এক শ্রেণির পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের আক্রমণের শিকার হয়েছেন।
যদিও সেই পাকিস্তানি সমর্থকেরা সবাই বাংলাদেশি।
শাহরিয়ার নাফীস পোস্ট মুছলেও তার বাকি পোস্টগুলোতে চলছে সেই সমর্থকদের আক্রমণ।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্মেন্স করায় বিশ্বজুড়ে বাংলাদেশের সমালোচনা হচ্ছে। মার্ক ওয়াহ বাংলাদেশের ব্যাটিংকে বলেছেন, ‘থার্ড ক্লাস’।
এর আগে ওয়াসিম আকরাম সমালোচনা করেছেন লিটন দাসের।
তাকে দল থেকে বাদ দিতে বলেছেন।
পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকও বাংলাদেশের ক্রিকেট নিয়ে মন্তব্য করেছেন। ক্রিকেট এবং ক্রিকেটার নিয়ে বিশ্বজুড়েই এসব আলোচনা-সমালোচনা চলে।
যার পাল্টা জবাবও দিতে দেখা যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.