বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশেও

 

বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ হবে হওয়ার আর মাত্র কয়েক দিন বাকি।
আগামী ১৯ নভেম্বর হবে এই চন্দ্রগ্রহণ।

বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
বাংলাদেশ সময় ১৯ নভেম্বর বিকেল ৫টা ১২ থেকে ২৭ মিনিটের মধ্যে এই চন্দ্রগ্রহণ শুরু হতে পারে।
এটি চলবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইউরোপ, এশিয়ার অধিকাংশ দেশ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর এলাকা থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে।
ভারতের একাংশ মানুষও চন্দ্রগ্রহণ দেখতে পাবেন।

ভারতে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে না।
ভারতে সূর্য অস্ত যাওয়ার পর কিছুক্ষণই স্থায়ী হবে চন্দ্রগ্রহণ।
তাও ভারতের সব জায়গা থেকে গ্রহণ পরিলক্ষিত হবে না।
আসাম এবং অরুণাচল প্রদেশে সামান্য সময়ের জন্য আংশিক চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.