এবার নারী ত্রাণকর্মীদের ওপর নিষেধাজ্ঞা তালেবানের

‘ত্রাণকর্মী হিসেবে কাজ’ করতে পারবে না বলে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচের নারী অধিকার বিষয়ক বিভাগের পরিচালক হিদার বার জানান, ত্রাণ বিতরণ করার কাজে নারীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। এর ফলে অনেকেই খাবার ও ওষুধ পাচ্ছেন না।
আফগানিস্তানে মানবিকতার খাতিরে দুস্থদের সাহায্যে এগিয়ে এসেছে অনেকে।
তবে স্বেচ্ছাসেবক হিসেবে নারীদের কাজ করতে দিতে হবে এমন কোনো শর্ত কেউ আরোপ করেনি।
দুস্থদের কাছে ত্রাণ পৌঁছে দিতে নারী কর্মীদের প্রয়োজনীয়তা রয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.