ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরকসহ ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। তবে অক্ষত রয়েছেন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি।
রোববার ভোরে এ হামলা চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, বিস্ফোরকসহ ড্রোন হামলায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে।
প্রধানমন্ত্রী এখন ভালো আছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানায় তারা।

সম্প্রতি গ্রিন জোন এলাকায় ইরান-সমর্থকরা প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন করেন গত ১০ অক্টোবর ভোট জালিয়াতির অভিযোগ এনে।
সেই ঘটনার সঙ্গে হামলার ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখছেন দেশটির গোয়েন্দারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.