চরম খাদ্য সংকটে পড়েছে আফগানিস্তান। এতে দিন দিন হাসপাতালগুলোতে ভয়াবহ আকারে বাড়ছে অপুষ্টির শিকার শিশুর সংখ্যা।
দেশটি খুব শিগগিরই দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য সংস্থা।
এর মধ্যেই ইউনিসেফকে সঙ্গে নিয়ে সংস্থাটি আফগানিস্তানে শুরু করেছে পোলিও টিকাদান কর্মসূচি।
এদিকে, দেশটির ৪৪ প্রদেশে নতুন গভর্নরদের নিয়োগ দিয়েছে তালেবান সরকার।
মারাত্মক মানবিক বিপর্যয়ে আফগানিস্তান।
ভয়াবহ খাদ্য সংকটে পৌঁছানো আফগানিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অপুষ্টির শিকার শিশুর সংখ্যা।
কাবুলের ইন্দিরা গান্ধী শিশু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গেল বছরের চেয়ে কয়েক গুণ বেড়েছে অপুষ্টিজনিত রোগীর সংখ্যা।