নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নতুন রেকর্ড গড়লো মার্কিন যুক্তরাষ্ট্র।
গত অক্টোবরে দেশটিতে ভোগ্যপণ্যের দাম যে হারে বেড়েছে, এমনটি দেখা যায়নি গত ৩০ বছরেও।
বুধবার মার্কিন শ্রম বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) অনুসারে, যুক্তরাষ্ট্রে গত অক্টোবর মাসে গত বছর একই সময়ের তুলনায় ভোগ্যপণ্যের দাম বেড়েছে রেকর্ড ৬ দশমিক ২ শতাংশ, যা ১৯৯০ সালের ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ।
আর মাসিক হিসাবে পণ্যের মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ০.৯ শতাংশ, যা গত সেপ্টেম্বরেও ছিল ০.৪ শতাংশ।
মার্কিন শ্রম বিভাগের প্রতিবেদন বলছে, খাদ্য ও বিদ্যুতের দাম বাদ দিয়ে তথাকথিত মূল সিপিআই বেড়েছে ০.৪ শতাংশ।
একই সময়ে বার্ষিক মূল মূল্যস্ফীতি ৪ দশমিক ৬ শতাংশ গতিতে বেড়ে ১৯৯১ সালের আগস্টের পর থেকে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।