মালালা পাকিস্তানি ছেলেকে বিয়ে করেছেন জেনে ‘খুব অবাক’ তসলিমা নাসরিন

সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী এবং নারী শিক্ষা ও অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের বিয়ের খবর গতকালই আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসেছে। যুক্তরাজ্যের বার্মিংহামে ইসলামি রীতি অনুসারে তিনি বিয়ে করেছেন।
তার স্বামীর নাম আসার মালিক। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের জেনারেল ম্যানেজার।

মালালা ইউসুফজাইয়ের নতুন জীবন শুরু হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
কিন্তু বিষয়টি মেনে নিতে পারছেন না লেখিকা তসলিমা নাসরিন।
তিনি মনে করেছিলেন আরো পরে বিয়ে করবেন অল্প বয়সে মৃত্যুর সঙ্গে লড়ে বেঁচে ফেরা মালালা।
এক টুইট বার্তায় তসলিমা বলেছেন, মালালা পাকিস্তানি ছেলেকে বিয়ে করেছেন জেনে খুব অবাক হয়েছি।

ওই টুইট বার্তায় তিনি আরো বলেন, তার বয়স মাত্র ২৪। আমি ভেবেছিলাম তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেছেন, সেখানে কোনো সুদর্শন প্রগতিশীল ইংরেজ পুরুষের প্রেমে পড়বেন এবং ৩০ বছর বয়সের আগে বিয়ের কথা ভাববেন না। কিন্তু…

এর আগে বিয়ে সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় মালালা লিখেন, ‘আসার এবং আমি সারাজীবনের জন্য জুটি বেঁধেছি। পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.