ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পাকিস্তানের।
এবারের আসরের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দলটি বিদায় নিয়েছে ফাইনালের আগেই।
তাই আর দেরি কেন! বাংলাদেশের বিপক্ষে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে সিরিজ খেলতে সেমিফাইনালে হারের ৩২ ঘণ্টা পরই ঢাকায় পা রাখল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে আজ সকাল ৮টায় ঢাকায় পা রাখে বাবর আজমের দল।
দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি একটি ফ্লাইটে করে বাংলাদেশে আসে দলটি। কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সবশেষ ২০১৫ সালে বাংলাদেশে এসেছিল পাকিস্তান।

এখনো করোনার প্রকোপ পুরোপুরি না কাটলেও, এই সফরে পাকিস্তানকে কোনো প্রকার কোয়ারেন্টিন জটিলতায় পড়তে হচ্ছে না।
আজ বিশ্রাম নিয়ে কাল থেকেই মাঠে নামতে পারবে পাকিস্তান।
সেক্ষেত্রে একটা শর্ত আছে।
অনুশীলনে নামার আগে আজ পাক ক্রিকেট দলকে যেতে হবে করোনা পরীক্ষার মধ্য দিয়ে। সেখানে নেগেটিভ এলেই মিলবে অনুশীলনে নামার ছাড়পত্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.