সমুদ্রে বিধ্বস্ত একটি বিমানের সব যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে ছোট ইঞ্জিন বিশিষ্ট ওই বিমানটি অস্ট্রেলিয়ার পার্থ শহরে সমুদ্রে বিধ্বস্ত হয়।
তবে ওই বিমানের আরোহীরা প্রাণে বেঁচে গেলেন।
ছোট ইঞ্জিনবিশিষ্ট বিমানটিতে পাইলট ছাড়া আর মাত্র একজন যাত্রী ছিলেন।
বিমানটির ইঞ্জিন বিকল হওয়ার পর তা সমুদ্রে বিধ্বস্ত হয়।
তবে আরোহীরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে প্রাণে রক্ষা পান।
তবে বিমানটি তীর থেকে অল্প দূরে বিধ্বস্ত হওয়ায় মাত্র ২০ মিটার সাঁতরে তারা সমুদ্রের তীরে আসতে সক্ষম হন।