হার্দিক পান্ডিয়ার ৫ কোটির দুটি ঘড়ি আটকে দিল কাস্টমস

নিউজিল্যান্ড সিরিজে ভারতের টি-২০ দলে জায়গা না পাওয়ায় চাপে রয়েছেন হার্দিক পান্ডিয়া।
তার ওপর মাঠের বাইরে নতুন করে সমস্যায় জড়িয়ে পড়লেন টিম ইন্ডিয়ার এ অল-রাউন্ডার।
বিশ্বকাপ খেলে আমিরশাহি থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে পান্ডিয়ার দুটি ঘড়ি জব্দ করেছে কাস্টমস বিভাগ।
ঘড়ি দুটির মূল্য ভারতীয় মূদ্রায় ৫ কোটি রুপি বলে জানা যাচ্ছে।
এমন বহুমূল্য ঘড়ি দুটির কোনো রশিদ পান্ডিয়ার কাছে ছিল না এবং তিনি আগে থেকে ঘড়ি দুটির কথা উল্লেও করেননি।
দামি ঘড়ির প্রতি হার্দিকের আগ্রহের কথা এতদিনে সবার জানা।
সময়ে সময়ে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের ঘড়ি সংগ্রহের নমুনা পেশ করেছেন।
এমনকি অতীতে অস্ত্রোপচারের পর বেডে শুয়েও হার্দিককে হাতে বহুমূল্য ঘড়ি পরে থাকতে দেখা যায়।

যদিও এমন দা’মি সব ঘড়ি পরেও হার্দিককে খারাপ সময় দেখতে হচ্ছে।
ফিটনেস নিয়ে সমস্যা প্রভাব ফেলেছে মাঠের পারফরম্যান্সে।
বিশ্বকাপেও হার্দিক পরিচিত ছন্দে ধরা দিতে পারেননি।
ফলে ঘরের মাঠে নিউ’জিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভার’তীয় দলে তার জায়গা হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.