বিশ্বকাপে তুমুল ব্যর্থতার পর দলের মধ্যে একাধিক পরিবর্তন আসবে, এটা ছিল জানা কথা।
বিশেষ করে তরুণদের প্রাধান্য দিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড গঠন করা হবে, তা ছিল অনুমেয়।
অবশেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা।
এই দলে ঠাঁই পেয়েছে চারটি নতুন মুখ। সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর আলী।
সাইফ হাসান এর আগে ওয়ানডে এবং টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম।
ইয়াসির আলি রাব্বি বেশ কয়েকবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন।
কিন্তু অভিষেক হয়নি এখনও তার কোনো ফরম্যাটেই।
শহিদুল ইসলাম এবং আকবর হোসেন একেবারেই নতুন।
বিশ্বকাপে যারপরনাই ব্যর্থতার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন এবং সাইফউদ্দিন।