বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচের টিকিট পেতে উপচেপড়া ভিড়

রাজধানী মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টিকেট সংগ্রহ করতে লাইন ধরেছেন ক্রীড়া প্রেমীরা।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দর্শক ফিরছে গ্যালারিতে।

করোনা পরবর্তী এবারই প্রথম মাঠে দর্শক ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এদিকে ম্যাচে দর্শক ফেরা’লেও ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি টিকিট দেওয়া হবে না। সঙ্গে করোনার সনদ আনতে হবে।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে আগামী ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম।
সকাল ৯টার দিকে শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম।
টিকিট থাকা সাপেক্ষে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে টিকিট বুথ।

টিকিট পেতে সকাল ৬টা থেকে অপেক্ষায় থাকেন সমর্থকরা।
টিকিট বুথ ১টি হওয়ায় টিকিট প্রত্যাশীদের লাইন ক্রমেই বড় হচ্ছে।

টিকিট পাও’য়া যাচ্ছে মোট ৫ ক্যাটাগরিতে।
যেখানে সর্বোচ্চ টিকিট মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা, সর্বনিম্ন ১০০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউজ ৩০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১৫০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট মিলবে ১০০ টাকায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.